না জানা গল্প
পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া অনেক কিছুই আমাদের অজানা রয়ে গেছে। এ সব না জানা গল্প যখন আমরা জানতে পারি, তখন আর বিস্ময়ের সীমা থাকেনা। মানুষ তাদের নিজেদের অস্তিত্ব, অহমিকা এবং শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে লড়াই করে গেছে আদিকাল থেকে। নিজেদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে এরা প্রায়শই লড়াই-এ লিপ্ত হয়েছে। এসব যুদ্ধে জয় নিজেদের করতে এরা চালিয়েছে অনেক অমানবিক কর্মকাণ্ড, এমনকি অবলা শিশু, নারীকেও ঢাল বানানো হয়েছে কোন কোন নিষ্ঠুর অমানবিক যুদ্ধ-বিগ্রহে।যাইহোক, বিভিন্ন সময় যুদ্ধে পশুর ব্যবহার সম্পর্কে জানলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাখির ব্যবহারের কথা হয়ত খুব লোকই জানি। পশুর সাফল্যজনক ব্যবহার আজ এমনি এক কাহিনী শোনাবো যা হয়তো অনেকের কাছেই না জানা গল্প।
যুদ্ধে কবুতরের ব্যবহার
প্রাচীনকাল থেকে যুদ্ধক্ষেত্রে পশু-পাখিকে যুদ্ধজয়ের কৌশলে নিয়োগ করা হয়েছে। লোমহর্ষক সব যুদ্ধের কাহিনী পড়ে বা যুদ্ধ-নির্ভর সিনেমা দেখে আমরা জেনেছি এবং দেখেছি ঘোড়া, হাতি এবং কুকুরের ব্যাপক ব্যবহার। কিন্তু আজ আমরা জানবো যুদ্ধক্ষেত্রে কিভাবে কবুতরের ব্যবহার হত।
বলা হয়ে থাকে কবুতর বা পায়রা পৃথিবীর সবচেয়ে চতুর পাখিগুলোর একটি। কবুতরের যাদুময় বুদ্ধি আর পারদর্শিতাকে কাজে লাগিয়ে রণাঙ্গনে সৈনিকরা ভাল ফলাফল পেয়েছে। এ প্রসঙ্গে আমরা প্রথম এবং দ্বিতীয় মহাযুদ্ধে কবুতরের ব্যাপক ব্যবহারের কথা উল্লেখ করতে পারি। আসুন, তার আগে পাখি কবুতরের কিছু দক্ষতা এবং ক্ষমতা সম্পর্কে জেনে নেই। পাখিরা তাদের সহজাত প্রবৃত্তি ধরে রাখে, যেমন: একটি কবুতর স্বাভাবিকভাবে বিশ হাজার মেইল উড়তে পারে, এরা উড়ে যেতে যেতে নির্দিষ্ট ভূখণ্ড চিনে নিতে পারে। এছাড়াও কবুতরের রয়েছে গন্ধ নিয়ে কোন কিছু টের পাওয়ার ক্ষমতা।
(চলবে)

Comments
Post a Comment